বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
বর্ষা মৌসুম শুরুর আগেই মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে নদীতীর বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে তলিয়ে যেতে পারে সরকারি রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই এ এলাকায় নদীভাঙন দেখা দিলেও স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়নি। ফলে বর্ষা এলেই আতঙ্ক আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মালেক মোল্লা (৬৫) বলেন, বর্ষার আগেই ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হলে ভাঙনের গতি অনেকটাই কমানো সম্ভব হবে। দেরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
হারুন মুন্সি (৬০) বলেন, প্রতিবছরই নদীভাঙনের আতঙ্কে থাকতে হয়। একটি স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
সেলেম কাজী (৫৫) বলেন, কয়েকদিন আগে সংসদ সদস্য এলাকা পরিদর্শন করেছেন। আমরা চাই, খুব দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হোক। মানুষের জানমাল রক্ষায় এখনই পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, ভাঙনের বিষয়টি আমাদের জানা আছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলা হবে। পাশাপাশি সেখানে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প অনুমোদন হলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।
এলাকাবাসীর দাবি, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার আগেই জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা নেয়া না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়তে পারে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











